দেশের ৫৩৮ থানার কার্যক্রম শুরু

প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশের ৫৩৮ থানার কার্যক্রম শুরু
শনিবার, ১০ আগস্ট ২০২৪



দেশের ৫৩৮ থানার কার্যক্রম শুরু

দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টিতে ফের কার্যক্রম শুরু হয়েছে। আজ (শনিবার) বিকাল তিনটা পর্যন্ত এ থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার বিকালে পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে গেলে নিরাপত্তা আতঙ্কে অনেক থানার পুলিশ সদস্যরা কাজে যোগ দেননি কিংবা থানা ছেড়ে চলে যান। এরপর থেকে সেসব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮:০৩:৫৯   ২৭৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ছাপায় নিষেধাজ্ঞা এনসিটিবির
বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর
পুলিশে প্রশাসনিক রদবদল
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর
জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক
পথ ভুলে বাংলাদেশে আসা নেপালি যুবক পাঁচ বছর পর নিজ দেশে ফিরেছেন

Law News24.com News Archive

আর্কাইভ