অন্তর্বর্তী সরকার যত দিন থাকা দরকার, তত দিন থাকবে: আইন উপদেষ্টা

প্রথম পাতা » জাতীয় » অন্তর্বর্তী সরকার যত দিন থাকা দরকার, তত দিন থাকবে: আইন উপদেষ্টা
শনিবার, ১০ আগস্ট ২০২৪



অন্তর্বর্তী সরকার যত দিন থাকা দরকার, তত দিন থাকবে: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার যত দিন থাকা দরকার, তত দিন থাকবে বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা ও নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে এই সরকার যত দিন থাকা দরকার, তত দিন থাকবে। বেশিও না, কমও না।’

শনিবার সচিবালয়ে সরকারের মেয়াদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম সচিবালয়ে আসেন তিনি।

মেয়াদের বিষয়ে কোনো কথা হয়নি উল্লেখ করি তিনি আরও বলেন, ‘মেয়াদের বিষয়ে এখনো কোনো কথা হয়নি। এ ব্যাপারে দুটি বিষয় অন্তর্বর্তী সরকারের মাথায় থাকবে। একটি হলো রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায়। আবার এ দেশের মানুষের যে সংস্কার–আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে, এই সরকার যেন কিছু জরুরি সংস্কার করে যায়।’

ড. আসিফ নজরুল বলেন, ‘অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে জনগণকে নির্যাতনের অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে কিছু ভালো মানুষ পাওয়া গেছে। কিন্তু পুরো ব্যবস্থাকে এমনভাবে দাঁড় করিয়েছিল যে ভিন্নমত পোষণকারী ও মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এসব প্রতিষ্ঠান আতঙ্কে পরিণত হয়েছিল।’ এগুলো সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের আছে বলে উল্লেখ করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি।

এরপর ৮ আগস্ট রাতে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারে সদস্য সংখ্যা ১৭ জন। এর মধ্যে ১৩ জন শপথ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:১৩:৫৬   ২৭৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


পুলিশে প্রশাসনিক রদবদল
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
বিনিয়োগে বাধার পাহাড়: স্থবির শিল্প ও অর্থনীতির সংকট
ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে ১৬১২২ হটলাইন সেবা
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির
শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির
সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ
সরকারি বাসা থেকে সাবলেট অপসারণে ৩০ নভেম্বরের কড়া নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ