৩০ হাজার টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতা কামাল হত্যা

প্রথম পাতা » অপরাধ » ৩০ হাজার টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতা কামাল হত্যা
শুক্রবার, ২ আগস্ট ২০২৪



৩০ হাজার টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতা কামাল হত্যা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আধিপত্য বিস্তার ও লেগুনার রুট নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে খুন হন ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কামাল হোসেন।

মোহাম্মদপুর থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল গাজী তাঁর পাঁচ সহযোগীকে দিয়ে ৩০ হাজার টাকার বিনিময়ে কামালকে কুপিয়ে হত্যা করে। গত মঙ্গলবার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রথমে তাজেলের সহযোগী সুজনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দেন সুজন। পরে তাঁর জবানবন্দির ভিত্তিতে বুধবার রাতে আরও পাঁচজনকে গ্রেপ্তারের পর এসব তথ্য বেরিয়ে এসেছে।

গ্রেপ্তার বাকি পাঁচ আসামি হলেন শ্রমিক লীগ নেতা তাজেল গাজী, তাঁর সহযোগী ইকবাল হোসেন, শাকিল, রাকিব ও মো. ইব্রাহিম। হত্যায় ব্যবহৃত তিনটি চাপাতিও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, মোহাম্মদপুর কাটাসুর এলাকার ৩৩ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগ নেতা কামালকে গত ২৯ জুলাই রাতে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরের দিন তাঁর বাবা আলম চাঁন মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে নেমে প্রথমে সুজন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে গ্রেপ্তার করা হয় হত্যাকাণ্ডে জড়িত অন্যদের।

ডিসি আজিমুল হক বলেন, তাজেল বেশ কয়েকটি হত্যা মামলার আসামি। মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় লেগুনাস্ট্যান্ড নিয়ন্ত্রণ করতেন তিনি। এ ছাড়া এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধের সঙ্গেও তাজেল জড়িত। লেগুনাস্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে কামালের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাজেল টাকার বিনিময়ে এ হত্যাকাণ্ড ঘটান।

বাংলাদেশ সময়: ১০:৩২:৩১   ২৬১ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ