তাড়াইলে চার কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রথম পাতা » সারাদেশ » তাড়াইলে চার কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



 

 ---

 

 

ওয়াজেদ আলি, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে ৪ কেজি গাঁজাসহ আম্বিয়া আক্তার (৪৩) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দামিহা পশ্চিমপাড়া এলাকায় আম্বিয়া আক্তারের বসত থেকে এসব গাঁজাসহ তাকে আটক করা হয়।

আম্বিয়া আক্তার উপজেলার দামিহা ইউনিয়নের দামিহা পশ্চিমপাড়া গ্রামের আঞ্জু মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, আম্বিয়া আক্তার একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল থানা পুলিশের একটি দল দামিহা এলাকায় অভিযান চালায়।

এ সময় ৪ কেজি গাঁজাসহ আম্বিয়া আক্তারকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মুল্য ৮০ হাজার টাকা।

এ প্রসঙ্গে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মুনসুর আলী আরিফ জানান, আম্বিয়া আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াইল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৬:৪৩   ৩৫৮ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


লোনাপানির চিংড়ি শিকার ছেড়ে রঙিন মোমবাতি তৈরিতে স্বাবলম্বী ঊর্মিলা
মৌলভীবাজারের আটাইকিরি পদ্মবিলে ফুটেছে সাদা-গোলাপি পদ্ম
কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি
প্রয়োজনে বেঁধে রাখেন, তবু অপমান করবেন না—ডাকাতদের বললেন সাবেক পুলিশ কর্মকর্তা
গবেষণার ফলাফল সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছ আগামরা রোগে আক্রান্ত
কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
নেত্রকোনায় নিখোঁজ সাবেক সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
ডিলার নিয়োগে লেনদেনের অভিযোগ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এমপির

Law News24.com News Archive

আর্কাইভ