রাজবাড়ীতে গাঁজা, প্রায় ৩লক্ষ টাকা ও জাল টাকাসহ ভানু বেগম গ্রেফতার

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীতে গাঁজা, প্রায় ৩লক্ষ টাকা ও জাল টাকাসহ ভানু বেগম গ্রেফতার
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



 

---

 

 

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে পুলিশি অভিযানে মাদক বিক্রির দুই লক্ষ একুশ হাজার ছয়শত টাকা (২,২১,৬০০), এককেজি গাঁজা ও জাল টাকা সত্তুর হাজার (৭০,০০০) সহ নারী মাদক ব্যবসায়ি মোসাঃ ভানু বেগম (৬৮) কে গ্রেফতার করা হয়েছে।

তিনি রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের মৃত ঈমান আলী শেখের স্ত্রী।

মঙ্গলবার (২৯আগস্ট) সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন এর সাথে কথা বললে তিনি জানায়, গ্রেফতার নারী মাদক ব্যবসায়িকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

গত সোমবার (২৮আগস্ট) রাত পনে এগারোটার দিকে সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন এর নেতৃত্বে অফিসার ফোর্সেস সদস্যরা সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের মাদক ব্যবসায়ি ভানু বেগমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে টাকা, গাঁজা ও জাল টাকাসহ তাকে গ্রেফতার করে। এই সংক্রান্তে সদর থানার তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

বাংলাদেশ সময়: ১০:২৪:৪৭   ৪১৬ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নড়াইলে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, চালক গ্রেপ্তার
উলিপুরে মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০টি ঝুটের গোডাউন ভস্মীভূত
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জন আটক
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত

Law News24.com News Archive

আর্কাইভ