বরপা জঙ্গী আস্তানার প্রধান জাভেদ গ্রেপ্তার

প্রথম পাতা » অপরাধ » বরপা জঙ্গী আস্তানার প্রধান জাভেদ গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪



জঙ্গি সন্দেহে রূপগঞ্জে ঘিরে রাখা বাড়ির সামনে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (ফাইল ফটো)।

নারায়ণগঞ্জের বরপা জঙ্গী আস্তানার প্রধান জাভেদ আবীর ওরফে এনামুলকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউয়ের মুখপাত্র পুলিশ সুপার (এসপি) মাহফুজুল আলম রাসেল। তিনি বলেন, এ বিষয়ে বেলা সাড়ে ১২টায় এটিইউয়ের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এটিইউয়ের প্রধান এস এম রুহুল আমিন।

জানা যায়, এই জঙ্গি সংগঠনের দুটি আস্তানায় সম্প্রতি অভিযান চালিয়েছে এটিইউ। সর্বপ্রথম নেত্রকোনায় এই জঙ্গি সংগঠনের আস্তানায় অভিযান চালায়।

নেত্রকোনায় অভিযানের পর এক নারীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। তার তথ্য মতে, নারায়ণগঞ্জে অভিযান চালায় এটিইউ।

বাংলাদেশ সময়: ৩:৪৬:৫৬   ২৫২ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

Law News24.com News Archive

আর্কাইভ