উত্তরায় মারধরে চারজন আহত, আতঙ্কে প্রবাসী পরিবার

প্রথম পাতা » অপরাধ » উত্তরায় মারধরে চারজন আহত, আতঙ্কে প্রবাসী পরিবার
শনিবার, ২৯ জুন ২০২৪



উত্তরায় মারধরে চারজন আহত, আতঙ্কে প্রবাসী পরিবার।

রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে একটি ভবনের অংশীদারিত্ব বুঝে নিতে চাওয়ায় মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন চারজন। আহতরা হলেন- সবুজ হাওলাদার, সোহেল হাওলাদার, মুরাদ ও আফজাল। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজধানীর মোহাম্মদপুরস্থ বিডিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ওই দিনই রাতে এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় জিনাত রিজওয়ানা নামে যুক্তরাষ্ট্র প্রবাসী ভুক্তভোগী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।

জিনাত রিজওয়ানা জানান, পরিচয়ের সুবাদে উত্তরায় বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াহইয়া চৌধুরীর প্রতিষ্ঠানে দুবছর আগে ১২ কোটি টাকা বিনিয়োগ করেন তিনি। ইয়াহইয়া তার নামে শেয়ার সার্টিফিকেট ইস্যু করেন। তবে চলতি বছরে জুন মাসের প্রথম সপ্তাহে ইয়াহইয়া চৌধুরীর কাছে সর্বমোট বিনিয়োগের হিসাবসহ উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের একটি ১০ তলা ভবনের অর্ধেকের অংশীদারিত্ব বুঝে নিতে চাইলে ইয়াহইয়া ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে ওই ভবনে থাকা সবুজ হাওলাদার, সোহেল হাওলাদার ও মুরাদকে মারধর করে আহত করা হয়।

এ সময় ইয়াহিয়ার সঙ্গে জনি মিয়া, কাজী রবিন, আনোয়ার, ফরহাদ হোসেন, মো. সাহেদ ও রাজিবসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে রিজওয়ানা তার গাড়িচালক আফজাল ও ভাই খন্দাকার শোয়েব আরিয়ান অংকনকে নিয়ে ওই ভবনে যান। তখন তারা অংকনকে অস্ত্রের ভয় দেখিয়ে চালককেও মারধর করে। ওই ঘটনার পর থেকে রিজওয়ানা ও তার পরিবার আতঙ্কে আছেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বলেন, এ ঘটনায় এজহারনামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৫:১৩:৪৫   ৩১৩ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ