সাবেক ডিএমপি কমিশনারের তথ্য ফাঁস, বরখাস্ত হলেন এডিসি জিসানুল

প্রথম পাতা » অপরাধ » সাবেক ডিএমপি কমিশনারের তথ্য ফাঁস, বরখাস্ত হলেন এডিসি জিসানুল
সোমবার, ২৪ জুন ২০২৪



এডিসি জিসানুল হক।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে গাজীপুর মহানগর সি‌টি এস‌বি ও প্রটেকশন বিভাগের এডিসি জিসানুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হ‌য়ে‌ছে।

সোমবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এর আগে সাবেক ডিএম‌পির কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য অনলাইন ও সাংবাদিকদের কাছে যাওয়া নি‌য়ে তদন্ত শুরু হয়।

এ ঘটনায় ওই অতিরিক্ত উপপুলিশ কমিশনারসহ একজন এসআই ও এএসআইসহ তিনজনকে অভিযুক্ত করা হয়। পরে ওই অতিরিক্ত উপকমিশনারকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এ প্রেক্ষিতেই তা‌কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৪৩   ৪৩৯ বার পঠিত   #  #




অপরাধ’র আরও খবর


নারায়ণগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ
পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ৪৭টি অপপ্রচার শনাক্ত
খাগড়াছড়িতে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ, প্রাণে বাঁচলেন চালকের সহকারী
খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপন, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে
চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই
কক্সবাজারে চলন্ত গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি
মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ মামলা
শ্রমিকদের ঢাল বানিয়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নড়াইলে ভাতিজার বল্লমের আঘাতে চাচার মৃত্যু
ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

Law News24.com News Archive

আর্কাইভ