ছানি পড়ার আগেই সতর্ক হওয়া জরুরি

প্রথম পাতা » শিরোনাম » ছানি পড়ার আগেই সতর্ক হওয়া জরুরি
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



 

ছানি পড়ার আগেই সতর্ক হওয়া জরুরি

চোখে ছানি পড়লে অস্ত্রোপচারের বিকল্প নেই। ছানির সমস্যায় দৃষ্টিশক্তি হারাতে হয় বহু মানুষকে।

সব সময় যে বয়সের কারণেই চোখে ছানি পড়ে, তা নয়। ডায়াবেটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস থেকেও অল্প বয়সে ছানি পড়তে পারে। ছানি এক বার পড়ে গেলে তা প্রতিরোধ করার কোনো উপায় নেই। তবে আগে থেকে কিছু সতর্কতা মেনে চললে ছানি পড়ার গতি কিছুটা কমানো সম্ভব।

• চিকিৎসকেরা বলছেন, সূর্যের ইউভি রশ্মি থেকে চোখে ছানি পড়ার আশঙ্কা বেড়ে যায়। তাই রোদ থেকে চোখ বাঁচিয়ে রাখতে সানগ্লাস পরার অভ্যাস করতে হবে।

• চোখের স্বাস্থ্য ভালো রাখতে গেলে প্রতি দিন পুষ্টিকর খাবার খেতে হবে। চোখের জন্য ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো হলুদ, লাল এবং কমলা রঙের সব্জি বা ফলে ভিটামিন এ-র পরিমাণ বেশি। তা ছাড়াও পালং শাকের মতো শাকপাতাও চোখের জন্য উপকারী।

• বেশি দিন পর্যন্ত চোখ ভালো রাখতে ৩০ বছরের পর থেকেই নিয়মিত চোখের পরীক্ষা করাতে হবে। চোখের কোনো সমস্যা না থাকলেও চক্ষু চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। পরিবারে কারও যদি অল্প বয়সে চোখে ছানি পড়ার ইতিহাস থাকে, সে ক্ষেত্রে সাবধান হওয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:০৭   ৬১৬ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ