শোরুম খুলতে তনিকে যে শর্ত দিলেন হাইকোর্ট

প্রথম পাতা » ড্রাফট » শোরুম খুলতে তনিকে যে শর্ত দিলেন হাইকোর্ট
সোমবার, ১০ জুন ২০২৪



শোরুম খুলতে তনিকে যে শর্ত দিলেন হাইকোর্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ রোবাইয়াত ফাতেমা তনির মালিকানাধীন গুলশানের সানভীস বাই তনি শোরুম খুলে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে শোরুমে পাকিস্তানি ড্রেস বিক্রি করা যাবে না বলে আদেশে বলা হয়েছে।

সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তনির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খালেকুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া।

গত ৬ জুন রোবাইয়াত ফাতেমা তনির মালিকানাধীন গুলশানের ‘সানভীস বাই তনি’ শোরুম সিলগালা করা কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানি শেষ হয়। একইসঙ্গে এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়।

প্রতারণার অভিযোগে ১৪ মে সিলগালা করা হয় গুলশানের ‘সানভীস বাই তনি’ শোরুম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে শোরুমটি বন্ধ করে দেয়। অভিযোগ, দেশে তৈরি পোশাক পাকিস্তানি বলে বেশি দামে বিক্রি করত প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৩৮   ২০৬ বার পঠিত  




ড্রাফট’র আরও খবর


ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট বহাল
দ্য স্টেটসম্যানের প্রতিবেদন ভারত আনুগত্যের মূল্য দিতে হয়েছে হাসিনাকে
গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা, চরম দুর্দশার মুখোমুখি: জাতিসংঘ
মানিকখালীর সন্তান মো: আশিকুজ্জামান নজরুল ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি লাভ করেছেন
পশ্চিম তীর সংযুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে ইসরাইল: ট্রাম্প
রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর আমতলা পূজামন্ডপ পরিদর্শন
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কান্নায় ভেঙে পড়েন ‘ছাগলকাণ্ডে’র মতিউর, মেলেনি জামিন
যুবলীগ নেতার চাঁদাবাজির তদন্তে আদালতের স্বপ্রণোদিত আদেশ
লালমোহনে বিএনপির সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

Law News24.com News Archive

আর্কাইভ