কোটা পুনর্বহালের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল

প্রথম পাতা » চাকরি » কোটা পুনর্বহালের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল
সোমবার, ১০ জুন ২০২৪



কোটা পুনর্বহালের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

গত রোববার (৯ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

তিনি বলেন, আজই (রোববার) চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে।

এর আগে গত বুধবার (৫ জুন) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ সব কোটাপদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন।

এর ফলে নবম থেকে ১৩তম গ্রেডে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকল বলে জানান আইনজীবীরা।

২০১৮ সালে জারি করা পরিপত্রে বলা হয়, নবম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) এবং ১০ম থেকে ১৩তম গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এতে আরও বলা হয়, নবম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) এবং ১০ম থেকে ১৩তম গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো।

নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর এ পরিপত্র জারি করা হয়।

ওই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষারসহ সাতজন হাইকোর্টে রিট দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮:২৫:১০   ১৯৫৫ বার পঠিত  




চাকরি’র আরও খবর


৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল
ইতালিতে কর্মী নিয়োগ: আবেদনের নিয়ম ও প্রক্রিয়া
মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগ: বোয়েসেলের বিজ্ঞপ্তি
ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা
ইউরোপে কর্মসংস্থানের সুযোগ: বিনা মূল্যে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ
পুলিশে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের প্রস্তুতি
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
বাংলাদেশ পুলিশে ১০ জনের নিয়োগ, আবেদন অনলাইনে
জার্মানিতে দক্ষ কর্মীদের জন্য সাড়ে ৬ লাখ চাকরির সুযোগ
৪ বছর পর মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত, তবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় কর্মীরা

Law News24.com News Archive

আর্কাইভ