নতুন সাজে সজ্জিত প্রধান বিচারপতির এজলাস কক্ষে বসেছে বিশেষ অধিবেশন

প্রথম পাতা » প্রধান সংবাদ » নতুন সাজে সজ্জিত প্রধান বিচারপতির এজলাস কক্ষে বসেছে বিশেষ অধিবেশন
সোমবার, ১০ জুন ২০২৪



নতুন সাজে সজ্জিত প্রধান বিচারপতির এজলাস কক্ষে বসেছে বিশেষ অধিবেশন

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষ নানা মাত্রায় সংস্কারের পর আজ পুনরায় বিচার কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১০ জুন) বিকেল ৪টা থেকে এজলাস কক্ষে বসেছে বিশেষ অধিবেশন।

প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি বিশেষ অধিবেশনে অংশ নিয়েছেন।

এজলাস কক্ষের ছবি তোলা দণ্ডনীয় অপরাধ হলেও আজ প্রধান বিচারপতি আদালত কক্ষের ছবি ওঠানো, ভিডিও, লাইভ করার সুযোগ করে দিয়েছেন। অনেক গণমাধ্যম বিশেষ অধিবেশন লাইভ সম্প্রচার করছে।

বিশেষ অধিবেশনে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য দিয়েছেন। ইতোমধ্যে এজলাস কক্ষ আইনজীবী ও গণমাধ্যমকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:১২   ৪৬৪ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত
প্রয়োজনে বেঁধে রাখেন, তবু অপমান করবেন না—ডাকাতদের বললেন সাবেক পুলিশ কর্মকর্তা
গবেষণার ফলাফল সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছ আগামরা রোগে আক্রান্ত
সেগুনবাগিচায় গ্রাফিতি মুছতে গিয়ে আটক আয়াস
আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁ চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে তেলাপোকা
রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ