ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রথম পাতা » শিরোনাম » ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

লালমোহন(ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাখাওয়াত নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের হাফিজ উদ্দিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কিশোর সাখাওয়াত ঐ এলাকার মো. ফরিদ উদ্দিনের ছেলে।

জানা গেছে , ঘরে থাকা আর্থিং এর সংযোগে ত্রুটিজনিত কারণে সরাসরি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। বিষয়টি জানতো না কিশোর সাখাওয়াত ও তার পরিবারের লোকজন। রাতে দিকে ঐ সংযোগের সামনে বসে স্বজনদের সঙ্গে কথা বলছিল সে। এ সময় আর্থিং এর সংযোগে পিঠ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন সাখাওয়াত। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার চিকিৎসক ঐ কিশোরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার এসআই লিটন হালদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০৮:০৩   ৪১৮ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ