সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনকে অব্যাহতি চেয়ে আজ শুনানি

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনকে অব্যাহতি চেয়ে আজ শুনানি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬



শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনকে অব্যাহতি চেয়ে শুনানি আজ

শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে আজ সোমবার (১৬ নভেম্বর) ট্রাইব্যুনালে শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

শুনানির জন্য আমির হোসেন আমু, দিপু মনি, আব্দুর রাজ্জাক ও জিয়াউল আহসানসহ ১১ জন গ্রেফতার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার প্রসিকিউশন এ মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ করে। এ মামলায় মোট ৫৮ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং শেখ হাসিনা ও বেনজির আহমেদসহ ৩০ জন পলাতক রয়েছেন।

এদিকে, আসামি জিয়াউল আহসানকে আদালতে হাজির করার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে তাকে হ্যান্ডকাপ না পরিয়ে আদালতে নেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল এবং খোদ সংসদেও আইনমন্ত্রী এ বিষয়ে কথা বলেছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩১:২৯   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #