রাঙামাটিতে জরাজীর্ণ সেতু থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম পাতা » সারাদেশ » রাঙামাটিতে জরাজীর্ণ সেতু থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



রাঙামাটির লংগদু উপজেলায় জরাজীর্ণ সেতু থেকে পড়ে পানিতে ডুবে মো. রাফি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার করল্যাছড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রেলিংবিহীন জরাজীর্ণ সেতুটি পার হওয়ার সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী এবং ঝুঁকিপূর্ণ ছিল।

বাংলাদেশ সময়: ২২:৩২:৪৯   ১৫ বার পঠিত   #  #  #  #  #




সারাদেশ’র আরও খবর


রাঙামাটিতে জরাজীর্ণ সেতু থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
টঙ্গীতে অপরাধ দমনে তরুণদের নিজস্ব বাহিনী, পুলিশের সঙ্গে সমন্বয় নিয়ে প্রশ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোলিং মিলে চুল্লি বিস্ফোরণ, চার শ্রমিক দগ্ধ
কিশোরগঞ্জে শিশু অপহরণের চেষ্টার অভিযোগে নারী আটক, গণপিটুনি ও পুলিশের ওপর হামলা
চুয়াডাঙ্গায় জিপিএ-৫ সংবর্ধনা চুয়াডাঙ্গায় জিপিএ-৫ সংবর্ধনা ‘আফসোস, ভালো রেজাল্ট করলেও আমাদের সময় কেউ এমন আয়োজন করেনি’
সিরাজগঞ্জে হেরোইন রাখার অভিযোগে মাদক কারবারির যাবজ্জীবন
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
সাক্ষ্য দিতে অনুপস্থিতি, প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে সমন জারি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান

Law News24.com News Archive

আর্কাইভ