
রাঙামাটির লংগদু উপজেলায় জরাজীর্ণ সেতু থেকে পড়ে পানিতে ডুবে মো. রাফি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার করল্যাছড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রেলিংবিহীন জরাজীর্ণ সেতুটি পার হওয়ার সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী এবং ঝুঁকিপূর্ণ ছিল।
বাংলাদেশ সময়: ২২:৩২:৪৯ ১৭ বার পঠিত #দুর্ঘটনা #রাঙামাটি #লংগদু #শিশু মৃত্যু #সেতু