হাজীগঞ্জে মন্দিরে হামলা ও লুটপাটের মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড

প্রথম পাতা » প্রধান সংবাদ » হাজীগঞ্জে মন্দিরে হামলা ও লুটপাটের মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় দীর্ঘ পাঁচ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। বুধবার দুপুরে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদ এই রায় দেন। রায়ে আসামি রাজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ৫২ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ অক্টোবর রাতে কুমিল্লার ঘটনার জেরে হাজীগঞ্জের রামপুর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই রাতে ১০০ থেকে ১৫০ জনের একটি সশস্ত্র দল রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে হামলা চালায়। হামলাকারীরা প্রতিমা ভাঙচুর করে এবং স্বর্ণালংকার, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা লুট করে। এ সময় মন্দিরে উপস্থিত ভক্তদের ওপরও হামলা চালানো হয়।

ঘটনার পর মন্দির কমিটির সভাপতি পাপন চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ আলী জানান, ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে একজনকে সাজা দেওয়া হয়েছে। রায়ের বিষয়ে হাজীগঞ্জ পূজা উদযাপন পরিষদ সভাপতি রুহি দাস বনিক জানান, আদালতের রায়ের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই।

বাংলাদেশ সময়: ৭:০৬:১৬   ৮ বার পঠিত   #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


চুয়াডাঙ্গায় ঝড়ে লন্ডভন্ড কয়েকটি গ্রাম, সাময়িক বন্ধ রেল যোগাযোগ
হাজীগঞ্জে মন্দিরে হামলা ও লুটপাটের মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক চতুর্থ দফায় রিমান্ডে
শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
নিকাব নিয়ে কটাক্ষ, ঢাবি শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত
আনোয়ারায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, ১৬ ঘণ্টা হাসপাতালে স্বজনদের অবস্থান
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন

Law News24.com News Archive

আর্কাইভ