আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬



ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম নামে এক হাজতি আসামি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে এই ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, কোতোয়ালি থানার একটি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য তাকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি এবং হাজতখানায় নেওয়ার সময় কনস্টেবল আব্দুল আলিমের হেফাজত থেকে তিনি পালিয়ে যান। এর আগে ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে পালিয়ে গিয়েছিলেন শরিফুল ইসলাম। সেই ঘটনার পর হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫২:০৮   ১৭ বার পঠিত   #  #  #  #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে এমপিকে লিগ্যাল নোটিশ
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর ও লুটপাট: এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

Law News24.com News Archive

আর্কাইভ