রাজবাড়ীর গোয়ালন্দে র‍্যাবের অভিযানে ২২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ীর গোয়ালন্দে র‍্যাবের অভিযানে ২২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে দুইশত বিশ বোতল (২২০) ফেনসিডিলসহ  এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ছয় লক্ষ ষাট হাজার টাকা (৬,৬০,০০০) জানায় র‍্যাব।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলো, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বৈরাগীর চর গ্রামের মৃত আরজেত ম-ল এর ছেলে মো: শাহিনুর ম-ল (২৫)।

মঙ্গলবার (১৯ মে) সকাল আটটায় র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল

গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে

অভিযান পরিচালনা করে।

অভিযানে  রাজবাড়ী থেকে ফরিদপুরগামী  পাকা রাস্তার উপর একটি নছিমন তল্লাশী করে ২২০ (দুইশত বিশ) বোতল ফেনসিডিলসহ শাহিনুর কে আটক করে। সেই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত নছিমনটি জব্দ করা হয়।

জানা যায়, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী,  সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়।

র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার , সহকারী  পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৪:১২:২৫   ২৪২ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ