টেলিকমিউনিকেশন লাইসেন্সিং পলিসির বৈধতা প্রশ্নে রুল

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » টেলিকমিউনিকেশন লাইসেন্সিং পলিসির বৈধতা প্রশ্নে রুল
রবিবার, ১৭ মে ২০২৬



টেলিকমিউনিকেশন লাইসেন্সিং পলিসির বৈধতা প্রশ্নে রুল

‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি, ২০২৫’ সালের কয়েকটি ধারার বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৭ মে) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেছেন আইনজীবী ব্যারিস্টার সানা উল্লাহ নুর।

রুলে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর গেজেট করা ‘টেলিকমউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি,২০২৫’ সালের ৭.২.৬,৭.২.১১.১, ৭.২.১১.২, ৭.৭.১.২, ৭.৭.১১, ৭.৭.১২.১, ৭.৭.১২.২ এবং ১১.১ ধারা কেন সংবিধান বিরোধী হবে না তা জানতে চেয়েছেন।

চার সপ্তাহের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ সচিব, আইন সচিব, বিটআরসির চেয়ারম্যান ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের উপ সচিবকে (কোম্পানি-১) রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনটি দায়ের করেন এএমএম মাঈন।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:১১   ১৭১ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
সার ডিলার নীতিমালা বহাল রাখলেন চেম্বার আদালত
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের

Law News24.com News Archive

আর্কাইভ