তৌহিদ আফ্রিদির জামিন বহাল

প্রথম পাতা » বিনোদন » তৌহিদ আফ্রিদির জামিন বহাল
মঙ্গলবার, ৫ মে ২০২৬



তৌহিদ আফ্রিদির জামিন বহাল

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বছর আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ২৫ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক-এর আদালত এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে অংশ নেন আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একই বছরের ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:০৬   ৫৩০ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫
লাইভে এসে বউয়ের শাড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার প্রিন্স মামুন
ডিপজলের নামে খালাতো ভাই টাইগারের মানহানি মামলা, তদন্তে ডিবি
ফেরদৌস, শাওন, সোমা ইসলাম, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
যৌতুক দাবি ও স্ত্রীকে নির্যাতনের মামলায় কারাগারে টিকটকার প্রিন্স মামুন
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, ‘মুক্তিতে বাধা নেই’
প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে নায়িকা ববির জামিন
প্রতারণা মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
পরীমনির প্রশ্ন রাষ্ট্র কি তার দায় নেবে
ইকরার মৃত্যু: জামিন মেলেনি অভিনেতা জাহের আলভীর

Law News24.com News Archive

আর্কাইভ