হত্যা মামলায় শামীম ওসমানের বিচার শুরুর আদেশ আজ

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » হত্যা মামলায় শামীম ওসমানের বিচার শুরুর আদেশ আজ
মঙ্গলবার, ৫ মে ২০২৬



হত্যা মামলায় শামীম ওসমানের বিচার শুরুর আদেশ আজ

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আজ মঙ্গলবার (৫ মে) আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেবেন।

এর আগে গত ২৩ এপ্রিল আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি শেষ করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। তারা দাবি করেন, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই শামীম ওসমানসহ ১২ জনকে এ মামলায় আসামি করা হয়েছে এবং প্রসিকিউশন প্রাথমিক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।

তবে প্রসিকিউশন পক্ষ এই আবেদনের বিরোধিতা করে জানায়, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে পর্যাপ্ত ভিত্তি রয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আজ আদেশের জন্য দিন নির্ধারণ করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, তানভীর আহমেদ টিটু, রাজু আহমেদ, আব্দুল করিম বাবু, কামরুল হাসান মুন্না, শাহ নিজাম উদ্দিন আহমেদ, শাহাদাত হোসেন সাজনু, হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল ও ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জনকে হত্যা করা হয়। এছাড়া ২১ জুলাই ফতুল্লায় আবদুর রহমান ও মোহাম্মদ রাকিব এবং ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এর আগে ১৯ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়। এখন ট্রাইব্যুনালের আদেশের অপেক্ষায় রয়েছে মামলার পরবর্তী কার্যক্রম।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৪৩   ৭৩ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


আইনজীবী আমিনুল গণীর মৃত্যুতে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি
শাপলা চত্বরের মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সালমান এফ রহমানকে ৫ আগস্ট যেসব কথা বলেছিলেন শেখ রেহানা
মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে রায় যেকোনো দিন
শাপলা চত্বর হত্যাকাণ্ড দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ প্রসিকিউটর নিয়োগ
চিফ প্রসিকিউটর এক-এগারোর সরকারের সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন
শাপলা চত্বর হত্যাকাণ্ড রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল
বিচারপতির গাড়ি নষ্ট ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ক্ষোভ প্রকাশ
হত্যা মামলায় শামীম ওসমানের বিচার শুরুর আদেশ আজ

Law News24.com News Archive

আর্কাইভ