সুপ্রিম কোর্টের ভার্চুয়াল কার্যক্রম স্থগিত

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সুপ্রিম কোর্টের ভার্চুয়াল কার্যক্রম স্থগিত
রবিবার, ৩ মে ২০২৬



সুপ্রিম কোর্টের ভার্চুয়াল কার্যক্রম স্থগিত

প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছেন প্রধান বিচারপতি।

রোববার (৩ মে) সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের (চেম্বার আদালতসহ) সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতি বারের ভার্চুয়াল কোর্ট-এর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে দুই দিন বুধ ও বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ চলবে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তি জারি করার পর আইনজীবীরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৪৩   ৯১ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ