লেবাননে ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৯

প্রথম পাতা » আন্তর্জাতিক » লেবাননে ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৯
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



লেবাননে ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৯

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে।

জেবচিট শহরে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছে তিনজন, আহত হয়েছে সাতজন। ইসরাইলি বাহিনীর হামলায় শহরটিতে একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে।
এ ছাড়া টাউল শহরে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছে চারজন, পাশাপাশি আহত হয়েছে ছয়জন। সেখানেও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

হারউফ শহরে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছে আরও দুইজন। সেখানেও হামলায় একটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইলি বাহিনী।

বাংলাদেশ সময়: ১৮:০৭:১১   ৮৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ