পাকিস্তানের পথে জেডি ভ্যান্স

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানের পথে জেডি ভ্যান্স
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



পাকিস্তানের পথে জেডি ভ্যান্স

ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের জন্য পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার (২০ এপ্রিল) নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
রিপোর্টে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে জেডি ভ্যান্স এবং মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদে অবতরণ করতে যাচ্ছেন।

এর আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নুর খান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি যুদ্ধবিমান অবতরণ করেছে। এসব যুদ্ধবিমানে যোগাযোগ স্থাপনের সরঞ্জাম, যানবাহনের নিরাপত্তা যন্ত্র এবং অতিরিক্ত উপকরণ নিয়ে আসা হয়েছে।

আল জাজিরা বলছে, ইসলামাবাদে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল যাওয়ার আগে যুদ্ধবিমানগুলো অবতরণ করে।
এদিকে মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দিলেও ইরান আদৌ এই বৈঠকে থাকবে কিনা- তা নিশ্চিত করেনি। দেশটি সর্বশেষ জানিয়েছে, দ্বিতীয় ধাপের শান্তি আলোচনা ঘিরে এখন পর্যন্ত আমাদের কোনো পরিকল্পনা নেই।

বাংলাদেশ সময়: ০:৫১:৫৫   ১০৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ