স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে নাগরিক সংবর্ধনা

প্রথম পাতা » সারাদেশ » স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে নাগরিক সংবর্ধনা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬



---

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাতবারের নির্বাচিত সংসদ সদস্য, লালমোহনের কৃতী সন্তান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে লালমোহন নাগরিক ফোরামের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা অাব্দুল আউয়াল এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, আমি এখানে সংবর্ধনা নিতে আসিনি। আমি লালমোহন-তজুমদ্দিনের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। নির্বাচনের দুই মাস পর আমি এলাকায় এসেছি শুধুমাত্র এই এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য। স্পিকার হওয়ার কারণে আমার অনেক ব্যস্ততা বেড়ে গেছে। তাই ইচ্ছে করলেই আমি এলাকায় আসতে পারিনা। সংসদে দেশের আইন তৈরী করে রাজনৈতিক দলগুলো আর আমি স্পিকার হিসেবে শুধু গাইড করি।

তিনি আরও বলেন, ভোলা-বরিশাল সেতু এ অঞ্চলের মানুষের ন্যায্য ও প্রাণের দাবি। এ প্রকল্প বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন। পাশাপাশি ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। উপস্থিত জনসাধারণের দাবীর প্রেক্ষিতে তিনি বলেন, মেডিকেল কলেজটি যাতে লালমোহনে হয় তার জন্য আমি প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীকে অনুরোধ করবো।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সৎজিত কুমার ঘোষ, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী,  পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি প্রভাষক রেজাউর রহমান শাহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদারসহ বিএনপি ও  অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩৯   ১২৪ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


চুয়াডাঙ্গা সদরে এডিপির আওতায় সাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ
দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান কেরু এমডি রাব্বিক হাসানের
মিরপুরের বস্তিতে অবৈধ বিদ্যুৎ-গ্যাসের রমরমা বাণিজ্য: নেপথ্যে প্রভাবশালী রাজনীতি
পদ্মায় ফেরি থেকে পড়ে কচুরিপানা ধরে ৩০ কিলোমিটার ভেসে প্রাণে বাঁচলেন নারী
ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা
গোপালগঞ্জ আদালতে বিচারকের ছোড়া পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী আহত
পাবিপ্রবিতে ‘অনৈতিক নিয়োগ’ তদন্তে দোষী ৯ কর্মকর্তা
জামায়াত এমপি’র অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, তোলপাড়
চট্টগ্রামে অ্যাড. আলিফ হত্যা মামলা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী
চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ