ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাংলাদেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাংলাদেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশে টানা পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। শনিবার ও রোববার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৫৩   ২৭ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে পঞ্চম স্থানে মরক্কো
মাতুয়াইলে দেড় একরের নতুন খেলার মাঠ নির্মাণের ঘোষণা
বরিশাল বিশ্ববিদ্যালয় তিন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিল ছাত্রদল, পরে পুলিশে সোপর্দ
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজে-র রায় বৃহস্পতিবার
গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: মারজিয়া খন্দকার রিমির জামিন, আয়াসের জামিন নামঞ্জুর
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
মশাল মিছিলের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে

Law News24.com News Archive

আর্কাইভ