নতুন মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী নুরুজ্জামান

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নতুন মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী নুরুজ্জামান
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬



নতুন মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী নুরুজ্জামান

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা এক হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদকে (৭০) গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার দেখানোর আবেদনে বলা হয়, আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার শনির আখড়া গোবিন্দপুর বাজারসংলগ্ন আন্ডারপাস সেতুর নিচে জুবাইদ ইসলাম আসামিদের গুলিতে নিহত হন। এ মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি মো. নুরুজ্জামান আহমেদ।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর রাত নয়টার দিকে রংপুর নগরের জুম্মাপাড়া পোস্ট অফিসের গলিতে ছোট ভাই ওয়াহেদুজ্জামানের বাড়ি থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করা হয়। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ৪:১৫:৪৬   ১৫২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: মারজিয়া খন্দকার রিমির জামিন, আয়াসের জামিন নামঞ্জুর
মশাল মিছিলের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে
ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিককে হেনস্তা
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: গ্রেপ্তার তৌকির কারাগারে
আদালতে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতাসহ দুজন ৫ দিনের রিমান্ডে
আদালত চত্বর থেকে আসামি পলায়নের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি
আইনজীবী মহিউদ্দিন আহমেদ কারাগারে
ঢাকা ব্যাংকের কর্মকর্তা রিফাতুল হকের ২০ বছরের কারাদণ্ড
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ: জবি শিক্ষার্থী রেজওয়ানের তিন দিনের রিমান্ড
কানাডা প্রবাসী নারীকে হত্যা: স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

Law News24.com News Archive

আর্কাইভ