মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত

প্রথম পাতা » রাজধানী » মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত

রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে অ্যালেক্স ইমন গ্রুপের দলনেতা মো. ইমন ওরফে অ্যালেক্স ইমন নিহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের অ্যালেক্স ইমন ও আরমান শাহরুখ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই রোববার বিকেলে উভয় গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে ইমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আশপাশ এলাকায় টহল জোরদার করা হয়।

অতিরিক্ত উপকমিশনার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করেছে। তারা হলেন— মো. সাইফ, তুহিন ও রাব্বি কাজী। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র সংঘর্ষে ব্যবহার করা হয়।

পুলিশ সূত্র জানায়, মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব গ্রুপ ছিনতাই, মাদক কারবার, চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২১:৪৭:১৭   ১১৩ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ত্রিবেদী-গর সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সফরের অধীর অপেক্ষায় ভারত
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকী
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪২
ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় মিলল ফিঙ্গারপ্রিন্টে
জবি শিক্ষার্থী অথৈর আত্মহত্যা: অভিযোগপত্রে প্রেমিকের ‘মানসিক নিপীড়নের’ অভিযোগ
গত কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী
মাসুদ সাঈদী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি
শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন বিচার দাবি করা হাস্যকর: রাশেদ খাঁন

Law News24.com News Archive

আর্কাইভ