ভূপাতিত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের পাইলটকে খুঁজতে ইরানের পুরস্কার ঘোষণা

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » ভূপাতিত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের পাইলটকে খুঁজতে ইরানের পুরস্কার ঘোষণা
শনিবার, ৪ এপ্রিল ২০২৬



ভূপাতিত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের পাইলটকে খুঁজতে ইরানের পুরস্কার ঘোষণা

মার্কিন যুদ্ধবিমান এফ–৩৫ ‘ভূপাতিত’ করার পর পাইলটের খোঁজে অভিযান শুরু করেছে ইরানের সেনাবাহিনী। পাইলটের সন্ধান দিতে পুরস্কারও ঘোষণা করেছে। প্রতিবেদনে বলা হয়, আঘাতপ্রাপ্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে পেতে তল্লাশি অভিযান শুরু করেছে ইরানের সামরিক বাহিনী।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল ‘ভূপাতিত’ মার্কিন বিমানের ধ্বংসাবশেষ দাবি করে একটি ভিডিও প্রচার করেছে। পুলিশের এক বিবৃতির বরাতে ওই চ্যানেলটি জানায়, ইরানের মধ্যাঞ্চলের কোহগিলুয়েহ ও বয়ের-আহমদ প্রদেশে বিধ্বস্ত হতে পারে বিমানটি।

এছাড়া ওই ভিডিওতে স্থানীয় বাসিন্দাদের পাইলটকে খুঁজে পেতে সহায়তার আহ্বান জানানো হয় এবং আটক করতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

পুলিশের বিবৃতির বরাতে এসব তথ্য জানায় চ্যানেলটি। এ ঘটনায় মার্কিন সামরিক কমান্ড সেন্টকম এর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এর আগে, গত ১১ মার্চ ইরানের ইসলামিক রেভ্যুলেশন গার্ডস (আইআরজিসি) সফলভাবে মধ্য ইরানের আকাশসীমায় প্রথমবারের মতো একটি এফ-৩৫ ফাইটার জেটে আঘাত করেছিল।

বাংলাদেশ সময়: ০:১০:৩৬   ১৫৯ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১২ অক্টোবর পর্যন্ত পিছিয়েছে
শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর
মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় যে কোনো দিন
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী
পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলার ফরমাল চার্জ দাখিল সোমবার
‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের তিন বিচারক

Law News24.com News Archive

আর্কাইভ