জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য বিএনপির রাজনীতি করার কারণে সজলকে হত্যা করা হয়েছে

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য বিএনপির রাজনীতি করার কারণে সজলকে হত্যা করা হয়েছে
শনিবার, ৪ এপ্রিল ২০২৬



বিএনপির রাজনীতি করার কারণে সজলকে হত্যা করা হয়েছে

‘আমার ছেলে সজল বিএনপির রাজনীতি করত। মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করত। সাদেক হোসেন খোকা সাহেব আমার ছেলেকে পছন্দ করত। আমি পরবর্তীতে জানতে পেরেছি রাজনীতি করার কারণে র‌্যাবের বড় অফিসার আমার ছেলেকে তুলে নিয়ে গাজীপুরে হত্যা করেছে।

আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যে এ কথা বলেছেন দেড় দশক আগে নিখোঁজের পর হত্যার শিকার বিএনপি কর্মী সজলের মা ভুলু বেগম। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি এই সাক্ষ্য দেন। ভুলু বেগম এ মামলায় প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী।

২০১১ সালের ৪ জুলাই নিখোঁজ হন সজল। ১৩ জুলাই গাজীপুরের একটি হাসপাতালে সজলের লাশের সন্ধান মেলে।

সাক্ষ্যগ্রহণ শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা ভুলু বেগমকে জেরা করেন। জেরা শেষে আগামী ৮ এপ্রিল পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ০:১১:৫৯   ৭২ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


আইনজীবী আমিনুল গণীর মৃত্যুতে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি
শাপলা চত্বরের মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সালমান এফ রহমানকে ৫ আগস্ট যেসব কথা বলেছিলেন শেখ রেহানা
মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে রায় যেকোনো দিন
শাপলা চত্বর হত্যাকাণ্ড দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ প্রসিকিউটর নিয়োগ
চিফ প্রসিকিউটর এক-এগারোর সরকারের সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন
শাপলা চত্বর হত্যাকাণ্ড রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল
বিচারপতির গাড়ি নষ্ট ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ক্ষোভ প্রকাশ
হত্যা মামলায় শামীম ওসমানের বিচার শুরুর আদেশ আজ

Law News24.com News Archive

আর্কাইভ