আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাল স্পেসএক্সের চার নভোচারী

প্রথম পাতা » প্রধান সংবাদ » আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাল স্পেসএক্সের চার নভোচারী
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের নতুন একটি দল। বৃহস্পতিবার স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে তারা মহাকাশ স্টেশনে ডকিং সম্পন্ন করেন। নতুন এই ক্রু সদস্যরা হলেন যুক্তরাষ্ট্রের জেসিকা ওয়াটকিন্স ও লুক ডেলানি, কানাডার জোশুয়া কুটরিক এবং রাশিয়ার সের্গেই তেরেতিয়াতনিকভ। তারা সেখানে প্রায় ছয় মাস অবস্থান করবেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে তাদের উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের ৭ ঘণ্টা ৫৫ মিনিট পর ‘গ্রেস’ নামের ড্রাগন ক্যাপসুলটি আইএসএসের ডকিং পোর্টে যুক্ত হয়। নাসার তথ্যমতে, যুক্তরাষ্ট্রের কোনো মহাকাশযানের আইএসএসে পৌঁছানোর ক্ষেত্রে এটি দ্রুততম সময়ের রেকর্ড।

ড্রাগন ক্যাপসুলে লিক ধরা পড়ায় এই মিশনের উৎক্ষেপণ নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে দেওয়া হয়েছিল। নতুন এই দলটি স্টেশনে অবস্থানরত ক্রু-১২ দলের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবে। আবহাওয়া অনুকূলে থাকলে ক্রু-১২ সদস্যরা আগামী সোমবার পৃথিবীতে ফিরে আসতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৪৭   ৬ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, তিন দিনে আটক ৫৪৭
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭ শতাধিক
দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিএনপি
আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর ১০ নতুন নিয়ম
ফ্লাইদুবাইয়ের বিমানে হাইজ্যাকের চেষ্টাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
সেন্টমার্টিন উপকূলে ট্রলারডুবি থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১ পাচারকারী
বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাল স্পেসএক্সের চার নভোচারী
আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে এমপিকে লিগ্যাল নোটিশ
মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, অমান্য করলে জেল-জরিমানা

Law News24.com News Archive

আর্কাইভ