![]()
‘আমার ছেলে সজল বিএনপির রাজনীতি করত। মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করত। সাদেক হোসেন খোকা সাহেব আমার ছেলেকে পছন্দ করত। আমি পরবর্তীতে জানতে পেরেছি রাজনীতি করার কারণে র্যাবের বড় অফিসার আমার ছেলেকে তুলে নিয়ে গাজীপুরে হত্যা করেছে।
আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যে এ কথা বলেছেন দেড় দশক আগে নিখোঁজের পর হত্যার শিকার বিএনপি কর্মী সজলের মা ভুলু বেগম। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি এই সাক্ষ্য দেন। ভুলু বেগম এ মামলায় প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী।
২০১১ সালের ৪ জুলাই নিখোঁজ হন সজল। ১৩ জুলাই গাজীপুরের একটি হাসপাতালে সজলের লাশের সন্ধান মেলে।
সাক্ষ্যগ্রহণ শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা ভুলু বেগমকে জেরা করেন। জেরা শেষে আগামী ৮ এপ্রিল পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
বাংলাদেশ সময়: ০:১১:৫৯ ১০ বার পঠিত