বন্ধ ফিলিং স্টেশনে মিললো অকটেনের বিশাল খনি, এলাকায় চাঞ্চল্য

প্রথম পাতা » অপরাধ » বন্ধ ফিলিং স্টেশনে মিললো অকটেনের বিশাল খনি, এলাকায় চাঞ্চল্য
বুধবার, ১ এপ্রিল ২০২৬



বন্ধ ফিলিং স্টেশনে মিললো অকটেনের বিশাল খনি, এলাকায় চাঞ্চল্য

ঝিনাইদহে মজুদ থাকা সত্ত্বেও অকটেন বিক্রি বন্ধ রাখা এবং বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন ও বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও আল-আমিন। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক মামুনুর রহমান।

অভিযানে দেখা যায়, কয়েকটি ফিলিং স্টেশন অকটেন মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখেছে। এ অভিযোগে ইয়াফাদ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, ইউসুফ-২ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং ঝিনাইদহ ফিলিং স্টেশনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য অনিয়মের দায়ে তামিম ফিলিং স্টেশনকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই সূত্র জানায়, বিক্রি বন্ধ থাকা স্টেশনগুলোতে কোথাও ২ হাজার লিটার, আবার কোথাও ২ হাজার ৩০০ লিটার পর্যন্ত অকটেন মজুদ পাওয়া যায়।

পরে তাৎক্ষণিকভাবে এসব স্টেশনকে পুনরায় অকটেন বিক্রির নির্দেশ দেওয়া হয়।

এ সময় তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করায় পাঁচজনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই মোটরসাইকেল চালককে ৫০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআইয়ের পরিদর্শক মামুনুর রহমান বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও তেলের অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:২৭:৪৯   ২৬৭ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ