কিশোরগঞ্জে রাতের আঁধারে বাগানের ৫২টি গাছ কর্তন

প্রথম পাতা » সারাদেশ » কিশোরগঞ্জে রাতের আঁধারে বাগানের ৫২টি গাছ কর্তন
রবিবার, ২২ মার্চ ২০২৬



---

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ব শত্রুতার জেরে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর ফলের বাগানের ৫২টি গাছ কেটে ও ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের পূর্বপাশে তার পুকুর ও ফলের বাগানে এই তাণ্ডব চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শফিকুল ইসলাম কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে।

ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে বিএনপি নেতা সজিব আহমেদ জানান, চণ্ডিপুর গ্রামের পূর্বপাশে তাদের দুই একর জায়গার মধ্যে ৩০ শতাংশ জায়গায় পুকুর ও ফলের বাগান করেছেন। বাগানে তারা আম, পেঁপে, সুপারি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছিলেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে দুর্বৃত্তরা তাদের বাগানে তাণ্ডব চালিয়ে আম, পেঁপে ও সুপারি গাছসহ মোট ৫২টি গাছ কেটে ও ভেঙ্গে ফেলে। এতে করে তারা বেশ ক্ষতির মুখে পড়েছেন।

সজিব আহমেদ আরো জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও তার পক্ষের লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এই পূর্ব শত্রুতার জের ধরে সম্প্রতি দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা চলে আসছে। এই কারণে ক্ষতির শিকার হওয়া তাদের ফলের বাগানটি দেখতেও তারা যেতে পারছেন না। গাছ কেটে ফেলার বিষয়টি তিনি প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরেছেন।

সজিব আহমেদের দাবি, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের পক্ষের লোকজনই হয়তো এই অপকর্মটি করেছে। তিনি বিষয়টি মুঠোফোনে মিঠামইন থানার ওসি’কে অবগত করেছেন।

বাংলাদেশ সময়: ২০:৩৪:২৮   ১৩১ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার ওএমএসের ডিলার পয়েন্ট থেকে পাচারকালে ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ -৫০ হাজার টাকা জরিমানা
আদালতে আত্মসমর্পণের পর পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে
অপারেশন ‌’জঙ্গল সলিমপুর’ (১) ইয়াসিনের জামিন ঠেকান প্রধান বিচারপতি হাসান
নোয়াখালীতে তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক, জামায়াতের কর্মী বলে দাবি বিএনপির
৪ জেলায় ৮৮ জনের পুশ ইন ঠেকালো বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষ, আহত ৬
বরিশালে ছাত্রলী‌গের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

Law News24.com News Archive

আর্কাইভ