লালমোহনে একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের ১ম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রথম পাতা » সারাদেশ » লালমোহনে একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের ১ম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
রবিবার, ২২ মার্চ ২০২৬



---

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ” জেগে উঠুক মানবতা গড়ে তোলো একতা ” এই স্লোগানে ২০২০ সালে প্রতিষ্ঠিত একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের ১ম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ মার্চ) সকালে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও পরবর্তীতে বাজারে র্যালী অনুষ্ঠিত হয়।

ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আজাহার উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মো. ফাহাদের সঞ্চালনায় এ সময় বক্তব্য প্রদান করেন   শম্ভুপুর শাহে আলম মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মো. রিয়াজ উদ্দিন হাওলাদার,  লাখপুর কাসেমুল উলুম কামিল মাদরাসার প্রভাষক মো. আবুল কালাম আজাদ, কালমা ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম গাজী, মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহে আলম,  একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুসা কালিমুল্লাহ,  সংগঠনের সভাপতি মো. লোকমান মোসলমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ নুরুল্লাহ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহাবুব আলম, একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম মাস্টার,  বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, আহমদ বাদল, মুছা কালিমুল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুদ্দিন মিঝিসহসহ সংগঠনটির সদস্যবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯:১৫:৩৯   ২১০ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জ-সিলেট রুটে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
গাজীপুরে হাইড্রোলিক হর্ন বন্ধে ১৫ দিনের সময়সীমা
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৭১ জন আটক
কক্সবাজারে ছাত্রদল নেতাকে রাতে অপহরণ, ভোরে লাশ উদ্ধার
দেশজুড়ে চলছে অভিযান: তবুও বেপরোয়া কিশোর গ্যাং
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে পাঁচ দিনে ১,২৯৩ জন আটক
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
সিলেটে জমিসংক্রান্ত বিরোধে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০

Law News24.com News Archive

আর্কাইভ