পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি

প্রথম পাতা » খেলা » পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি
বুধবার, ১৮ মার্চ ২০২৬



পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি

সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি নতুন করে আলোচনায় এসেছে। সীমান্তবর্তী এলাকায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনার পর আফগানিস্তানে পাকিস্তানের হামলার খবরও সামনে এসেছে। এর প্রভাব পড়তে পারে আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে।

আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে এবারের পিএসএল। টুর্নামেন্টটিতে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রিকেটারদের খেলার কথা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে তাদের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও অস্ট্রেলিয়া সরকার খেলোয়াড়দের পাকিস্তানে যাওয়ার অনুমতি দিয়েছে, তবুও সতর্কতা জারি করেছে।

বিশেষ করে পেশোয়ারে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। অথচ এই শহরেও পিএসএলের একটি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। ২৮ মার্চ পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি রাইডার্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই দলেই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা রয়েছেন।

তবে সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের পাওয়া যাবে বলে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ভ্রমণের সব ব্যবস্থা ও পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং পিএসএল এর জন্য চুক্তিবদ্ধ হওয়া সব অস্ট্রেলিয়ান ক্রিকেটার আগামী সপ্তাহ থেকে আসতে শুরু করবে।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৩৬   ১৬৪ বার পঠিত  




খেলা’র আরও খবর


বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
ফিফার অ্যাকশন শুরু, শাস্তির মুখে আর্জেন্টিনা
সমর্থকদের ভোটে ফিফার ‘সেরা একাদশ’ প্রকাশ, জায়গা পেলেন না ইয়ামাল ও ব্রাজিলিয়ানরা
বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসি এখন কোথায়, মাঠে ফিরবেন কবে
বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন
হারের পর আরেক দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
অবহেলা থেকে অমরত্ব, তোরেসের বিশ্বকাপ জয়ের মহাকাব্য
দিবুর দেয়াল ভেঙে তোরেসের গোলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ট্রাম্পের উপস্থিতি ঘিরে বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা, সব দর্শকের খেলা দেখা নিয়ে সংশয়

Law News24.com News Archive

আর্কাইভ