আইসিটি’র এক প্রসিকিউটরকে অব্যাহতি, নিয়োগ দুই

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » আইসিটি’র এক প্রসিকিউটরকে অব্যাহতি, নিয়োগ দুই
সোমবার, ৯ মার্চ ২০২৬



আইসিটি’র এক প্রসিকিউটরকে অব্যাহতি, নিয়োগ দুই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একজন প্রসিকিউটরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন দুই জন প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই অব্যাহতি ও নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

একটি চিঠিতে বলা হয়েছে, আইসিটি চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা সম্পন্ন) মো. সাইমুম রেজা তালুকদারের পদত্যাগ পত্র গ্রহণ করে তাকে ওই পদের দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরেকটি চিঠিতে বলা হয়েছে যে, আইসিটি মামলা পরিচালনার জন্য আইনজীবী মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা সম্পন্ন) পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:০২   ১৩৪ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১২ অক্টোবর পর্যন্ত পিছিয়েছে
শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর
মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় যে কোনো দিন
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী
পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলার ফরমাল চার্জ দাখিল সোমবার
‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের তিন বিচারক

Law News24.com News Archive

আর্কাইভ