চূড়ান্ত লিস্টে নাম না আসায় ফিরে যেতে হয়েছে অনেক তরুণ ভোটারদের

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » চূড়ান্ত লিস্টে নাম না আসায় ফিরে যেতে হয়েছে অনেক তরুণ ভোটারদের
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



চূড়ান্ত লিস্টে নাম না আসায় ফিরে যেতে হয়েছে অনেক তরুণ ভোটারদের

চূড়ান্ত ভোটার লিস্টে নাম না থাকায় রাজধানীর শ্যামপুর মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে পারেনি অনেক তরুণ ভোটার। সাব্বির আহমেদ বৃহস্পতিবার সকাল থেকে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ৫৯ নম্বর কেন্দ্রে গিয়ে দেখেন, এ কেন্দ্রে ১৯৮০ নম্বর পর্যন্ত সিরিয়ালের ভোটাররা ভোট দিতে পারবে। তার ভোটার সিরিয়াল হচ্ছে ২০১৩। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৫৯ নম্বর কেন্দ্রেই তিনি ভোট দিতে পারবেন।

একই রকমের প্রায় ২০টির অধিক অভিযোগ নিয়ে ৫৯ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জাকির হোসেনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি গণমাধ্যমকে বলেন, ‘কেন্দ্রের ১৯৮০ নম্বর সিরিয়ালের বাইরে কোনো ভোটারের ভোট নেয়ার সুযোগ নেই।’

পরে ৬০ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মিজানুল রহমান ভূইয়া গণমাধ্যমকে বলেন, ‘সাব্বির আহমেদ ৬০ নম্বর কেন্দ্রর ভোটার না।’ কিন্তু এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তার নাম থাকলেও চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম নাই। তাছাড়া নির্বাচন কমিশন থেকে দেয়া প্রিন্টেড লিস্টেও নাম না থাকায় এবারের ইলেকশনে তার ভোট দেয়া সম্ভব নয়।’

বাংলাদেশ সময়: ১৬:৩২:০৬   ১১৪ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ