ব্যালটে সিল মারার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবু

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ব্যালটে সিল মারার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবু
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



ব্যালটে সিল মারার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবু

মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ভোটকেন্দ্রে গিয়ে আর ফেরা হলো না বাবু মিয়ার (৭০)। প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার শেষ ইচ্ছেটুকুও অপূর্ণই রয়ে গেল। ব্যালটে সিল মারার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হামেদ আলীর ছেলে বাবু মিয়া পেশায় একজন ভ্যানচালক ছিলেন। বয়সের ভার আর জীবনের কষ্টসাধ্য সংগ্রাম সঙ্গী করেই সকাল সকাল ভোট দিতে কেন্দ্রে আসেন তিনি। চারদিকে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকেই বলছিলেন, দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত ভোটের আমেজ। সেই ভিড়ের মধ্যেই শান্তভাবে ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়েছিলেন বাবু মিয়া। কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখে রেখেছিল। হঠাৎ তিনি তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করেন। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত ভোটাররা ছুটে এসে তাকে ধরাধরি করেন, পানি দেন, দ্রুত সহায়তার চেষ্টা করেন। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে সেখানেই স্ট্রোকে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, বাবু একটু আগেই হাসিমুখে ভোট দিতে আসছিল। কে জানত, এটাই হবে তার শেষ আসা।

মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এতদিন পর নির্বাচন ঘিরে এলাকায় ঈদের মতো আনন্দ বিরাজ করছিল। কিন্তু বাবু মিয়ার এ আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা শাহানুর ইসলাম জানান, তিনি একজন সাধারণ ভ্যানচালক, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালন করবেন। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। ভোটকেন্দ্রে গিয়ে ব্যালটে সিল মারার আগেই জীবনযুদ্ধের শেষ অধ্যায় লিখে চলে গেলেন বাবু মিয়া।

বাংলাদেশ সময়: ১৬:২২:৫৯   ১০৬ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ