গৃহকর্মী নির্যাতন বিমানের সাবেক এমডি সাফিকুরসহ ৪ জন রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » গৃহকর্মী নির্যাতন বিমানের সাবেক এমডি সাফিকুরসহ ৪ জন রিমান্ডে
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



বিমানের সাবেক এমডি সাফিকুরসহ ৪ জন রিমান্ডে

১১ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান, তার স্ত্রী বীথিসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মো. সাফিকুর রহমানের পাঁচ দিন, তার স্ত্রী বিথীর সাত দিন, গৃহকর্মী রুপালী খাতুনের পাঁচ দিন এবং মোছা. সুফিয়া বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে গত রোববার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা ও পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রোবেল মিয়া প্রত্যেক আসামির বিরুদ্ধে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। ওই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

আজ বেলা পৌনে তিনটার দিকে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে বেলা তিনটা ১৩ মিনিটে বিচারক এজলাসে এসে রিমান্ড আবেদনের শুনানি শুরু করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে ভুক্তভোগীর পক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত চার আসামির রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২ ফেব্রুয়ারি রাত সাড়ে তিনটার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসা থেকে আসামিদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা–পুলিশ। পরে এই মামলায় গ্রেফতার দেখিয়ে সাফিকুর, তার স্ত্রী বীথিসহ চারজনকে কারাগারে পাঠানো হয়। কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন ওই বাসার অপর দুই গৃহকর্মী রূপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম। এ নির্যাতনের ঘটনায় সাফিকুরকে বিমানের দায়িত্ব থেকে সরিয়ে দেয় সরকার।

বাংলাদেশ সময়: ২৩:২৩:২৩   ১৭৯ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাঈদ খোকনের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব ফ্রিজ
ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড
বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর
অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

Law News24.com News Archive

আর্কাইভ