
সিরাজগঞ্জ সদর উপজেলার আংশিক এবং কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-২ আসন। আসনটির কামারখন্দ উপজেলায় অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
কামারখন্দ থানা পুলিশের তথ্যমতে, উপজেলার মোট ৫০টি ভোট কেন্দ্রের মধ্যে ৩০টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ১০টি অতি ঝুঁকিপূর্ণ, ২০টি ঝুঁকিপূর্ণ এবং ২০টি সাধারণ ভোট কেন্দ্র।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, বিগত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনকে আমরা একটু ভিন্নভাবে পরিচালনা করার চেষ্টা করছি। অন্যান্য নির্বাচনের সময় অতিরিক্ত পুলিশ ভোটগ্রহণের আগের দিন মোতায়েন করা হতো, কিন্তু এবার ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ এসেছে এবং অন্তত এক সপ্তাহ মাঠে দায়িত্ব পালন করবে।
ওসি আরও বলেন, অতি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের বডি ক্যামেরা ব্যবহার করা হবে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে অনলাইন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে অফলাইন ক্যামেরা থাকবে। সব মিলিয়ে নির্বাচনী এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ড. বিপাশা হোসাইন বলেন, কামারখন্দবাসীর ওপর আমাদের আস্থা রয়েছে। ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। আমরা আশা করি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
বাংলাদেশ সময়: ১২:৩২:৫৮ ২৪ বার পঠিত