নারী ব্যাংকারের স্বর্ণালংকার চুরি, গ্রেফতার দুজন রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নারী ব্যাংকারের স্বর্ণালংকার চুরি, গ্রেফতার দুজন রিমান্ডে
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



নারী ব্যাংকারের স্বর্ণালংকার চুরি, গ্রেফতার দুজন রিমান্ডে

রাজধানীর মানিকনগরে বাসা থেকে নারী ব্যাংকারের ২৭ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেফতার দুজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রিমান্ডপ্রাপ্ত দুজন হলেন- নারী ব্যাংকারের আপন মামাতো ভাই সাদমান সাকিব সৌমিক ও চোরাই অলঙ্কার ক্রেতা মায়মুনা জুয়েলার্সের মালিক সাদ্দাম হোসেন।

সোমবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হলে বিচারক একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই কাইয়ুম বাহাদুর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার দুজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদ জন্য রিমান্ড চাওয়া হলে বিচারক একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে যে কোনো সময়ে নারী ব্যাংকার তাজরীন খান আদ্রিতার বাসার আলমিরার ড্রয়ারে থাকা ১১ ভরি স্বর্ণালংকার চুরি করে তার মামাতো ভাই সৌমিক। এ অলঙ্কারের বাজারমূল্য আনুমানিক ২৭ লাখ টাকা। এছাড়া নগদ ১ লাখ ৭০ হাজার টাকা চুরি করেন। চুরির ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) ও পরে মামালা করেন আদ্রিতা। এ ঘটনায় প্রথমে সৌমিক ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে মায়মুনা জুয়েলার্সের মালিক সাদ্দাম হেসেনকেও গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ৬:৩২:৩৪   ১৮২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ