ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬



ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান এজাজের বিদেশ গমন রোধে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন একাধিক গুরুত্বপূর্ণ খাতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মিরপুর-গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটনের অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস পরিচালনা, ফুটপাতের দোকান বরাদ্দসহ সিটি করপোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট আরও বিভিন্ন কার্যক্রম।

আবেদনে আরও উল্লেখ করা হয়, এসব অভিযোগের বিষয়ে এজাজের বক্তব্য গ্রহণের জন্য দুদক তাকে নোটিস পাঠিয়ে তলব করলেও তিনি নির্ধারিত সময়ে হাজির হননি।

দুদকের মতে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন। এতে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি।

আদালত দুদকের যুক্তি বিবেচনায় নিয়ে মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।

বাংলাদেশ সময়: ৮:৫৫:৪৬   ১৭৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর ও লুটপাট: এমপির জামাতাসহ ৩ জন রিমান্ডে
ফের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ছানোয়ার হোসেন গ্রেপ্তার
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ