চলন্ত ট্রেনে যাত্রীকে অজ্ঞান করে টাকা–ফোন হাতিয়ে নেওয়ার সময় গ্রেপ্তার ৫

প্রথম পাতা » অপরাধ » চলন্ত ট্রেনে যাত্রীকে অজ্ঞান করে টাকা–ফোন হাতিয়ে নেওয়ার সময় গ্রেপ্তার ৫
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



চলন্ত ট্রেনে যাত্রীকে অজ্ঞান করে টাকা–ফোন হাতিয়ে নেওয়ার সময় গ্রেপ্তার ৫

চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার ভোরে এ অভিযান চালানো হয়। এর আগে তারা দুই যাত্রীকে চেতনানাশক ওষুধ মেশানো জুস খাইয়ে অচেতন করে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন– আবদুল করিম, মো. মোস্তফা, আজিজুল হক, মো. ইয়াসিন ও বিল্লাল খান।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ভোর ৪টা ১০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে দায়িত্বরত রেল পুলিশ এ অভিযান চালায়।গ্রেপ্তারকৃতরা শাহীনুর আলম অন্তর ও জসিম উদ্দিন নামের দুই যাত্রীকে চলন্ত ট্রেনে জুস খাইয়ে অচেতন করেন। এরপর টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অচেতন করার ট্যাবলেট, চেতনানাশক পাউডার রাখার বোতল ও লুণ্ঠিত আড়াই হাজার টাকা পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১৯:০২   ২১০ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ