ট্রাম্পের ‘গাজা পিস বোর্ডের’ স্থায়ী সদস্য হতে দিতে হবে ১০০ কোটি ডলার

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্পের ‘গাজা পিস বোর্ডের’ স্থায়ী সদস্য হতে দিতে হবে ১০০ কোটি ডলার
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



ট্রাম্পের ‘গাজা পিস বোর্ডের’ স্থায়ী সদস্য হতে দিতে হবে ১০০ কোটি ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘গাজা পিস বোর্ড’ বা শান্তি পর্ষদের সদস্যপদ পেতে হলে আগ্রহী দেশগুলোকে ১০০ কোটি ডলার অনুদান দিতে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অর্থ গাজা উপত্যকা পুনর্গঠনে ব্যয় হবে বলে জানিয়েছে দেশটি। তবে তিন বছর মেয়াদি সাধারণ সদস্য দেশগুলোর ক্ষেত্রে এমন কোনো শর্ত নেই। যুক্তরাষ্ট্রের সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

এতে বলা হয়, গাজায় পরবর্তী ধাপের কার্যক্রম তদারকির লক্ষ্যে গঠিত ট্রাম্পের এই বোর্ডে যোগ দিতে অন্তত আটটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে হাঙ্গেরি ও ভিয়েতনাম ইতিমধ্যেই আমন্ত্রণ গ্রহণ করেছে। আমন্ত্রণের তালিকায় ভারত ও পাকিস্তানও রয়েছে।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পেতের সিজার্তো রোববার রাষ্ট্রীয় বেতারে জানান, প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বোর্ডে যোগ দিতে সম্মত হয়েছেন। ইউরোপে ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের একজন হিসেবে পরিচিত অরবান। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির মহাসচিব তো লামও আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে ভারতও আমন্ত্রণ পেয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা। যদিও এ বিষয়ে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি প্রকাশ করেনি। অস্ট্রেলিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে বলেন, এর অর্থ কী এবং কীভাবে এতে যুক্ত হতে হবে- তা বুঝতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব।

রোববার জর্ডান, গ্রিস, সাইপ্রাস ও পাকিস্তান আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে কানাডা, তুরস্ক, মিসর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়াও আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছে। মোট কতটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

আগামী কয়েক দিনের মধ্যেই বোর্ডের সদস্যদের চূড়ান্ত তালিকা ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের সময় এই ঘোষণা আসতে পারে।

বাংলাদেশ সময়: ২:২৬:৪৫   ৪৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


‘জখম বা হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে প্রহার বৈধ করেছে তালেবান
ভঙ্গুর যুদ্ধবিরতি ও অনিশ্চয়তা রমজানের আনন্দ খুঁজে ফিরছে গাজাবাসী
পবিত্র আল-আকসার ইমামকে গ্রেপ্তার করল ইসরাইলের পুলিশ
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের
শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ
তারেক রহমানের বিজয়কে যেভাবে দেখছে ভারতীয় মিডিয়া
বিশ্বগণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলা হলো
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
ভারতের মিডিয়ায় বাংলাদেশের নির্বাচনের লাইভ সম্প্রচার চলছে
বাংলাদেশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের কড়া নিন্দা চীনের

Law News24.com News Archive

আর্কাইভ