ওসমান হাদি হত্যা মামলা বাদীর নারাজি আবেদন মঞ্জুর পুনঃতদন্তের নির্দেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ওসমান হাদি হত্যা মামলা বাদীর নারাজি আবেদন মঞ্জুর পুনঃতদন্তের নির্দেশ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬



বাদীর নারাজি আবেদন মঞ্জুর পুনঃতদন্তের নির্দেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে বাদীপক্ষের নারাজির আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য নিশ্চিত করেন। ওসমান হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে ৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। কিন্তু অভিযোগপত্রে সন্তুষ্ট নয় ইনকিলাব মঞ্চ। গত সোমবার মামলাটি শুনানির জন্য দিন ধার্য ছিল। আবদুল্লাহ আল জাবের সেদিন অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিন সময় চান। আদালত তা মঞ্জুর করে বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেন।?

এদিন ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্র নিয়ে অসন্তোষ জানিয়ে নারাজি দাখিল করেছেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। জাবেরের পক্ষে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল এদিন নারাজি আবেদনের ওপর শুনানি করেন।

শুনানিতে তিনি বলেন, অভিযোগপত্র জমা দেওয়ার দায়িত্ব ছিল, এজন্য তদন্ত কর্মকর্তা কেবল তা জমা দিয়েছেন। এখানে হত্যার পরিকল্পনাকারীদের সঙ্গে হত্যাকারী শুটারদের কী সম্পর্ক তা উল্লেখ করা হয়নি। ওসমান হাদি কোনো সাধারণ মানুষ ছিলেন না। তাকে হত্যার জন্য অবশ্যই বড় কোনো পরিকল্পনা ছিল। এজন্য তাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। যেন কেউ আর হাদির মতো ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। তিনি বলেন, ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে আওয়ামী লীগের একজন ওয়ার্ড কাউন্সিলেরর কথা বলা হয়েছে। এটা হাস্যকর। একজন ওয়ার্ড কাউন্সিলরের এটা করার সাহস হওয়ার কথা নয়। অবশ্যই বড় কোনো পরিকল্পনা ছিল। এজন্য এ অভিযোগপত্রের বিরুদ্ধে আমরা নারাজি দিয়েছি। এখানে শুধু ফয়সালকে দেখানো হয়েছে। তার চেক জব্দ করেছে এটা হাস্যকর ব্যাপার।

ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদি ১৮ ডিসেম্বর মারা যান। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে মামলাটিতে হত্যার ৩০২ ধারা যুক্ত হয়। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে।

বাংলাদেশ সময়: ২২:০০:২৩   ৯০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


বরিশাল জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট ও নবীন বরন
নিরাপত্তা শঙ্কায় আদালতে আনা হচ্ছে না শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে
আবু ডাক্তার হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ৫ জুলাই
স্ত্রীসহ সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের আয়কর নথি জব্দের আদেশ
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় আফজাল নাসের ফের ৩ দিনের রিমান্ডে
স্বামীসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার আয়কর নথি জব্দের আদেশ
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন
রুবেল হত্যা ডিজিএফআইয়ের মাঞ্জিল হায়দার রিমান্ডে, জামিন নাকচ সাহাবুদ্দিন আজমের
দুর্নীতির মামলা তোফায়েল আহমেদের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

Law News24.com News Archive

আর্কাইভ