উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

প্রথম পাতা » অপরাধ » উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬



উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

রাজধানীর উত্তরায় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান এলিট ফোর্সের কর্মরত মাহবুব রহমান (৫৬) নামে এক ব্যক্তিকে মারধর করে তার কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। একইসঙ্গে তিনি যে ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব ছিলেন তাকে অপহরণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ২৪ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।

উত্তরা পশ্চিম থানার পুলিশ বলছে, অপহৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে। তবে ঘটনা জানার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

পুলিশের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একটি প্রাডো গাড়ি থেকে এক ব্যক্তি নামছেন। পাশের আরেকটি গাড়ি থেকে কয়েকজন নেমে ওই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়। এর আগে নিরাপত্তাকর্মী মাহবুবুর রহমানকে বেধড়ক মারধর করে তার কাছে থাকা শটগান ছিনিয়ে নেয় তারা। মাহবুবুর রহমান অপহৃত ব্যক্তির নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ শনিবার রাত ৯টায় গণমাধ্যমকে জানান, নিরাপত্তাকর্মী মাহবুবুর রহমানকে পিটিয়ে অস্ত্র ছিনতাই ও একজন ব্যক্তিকে অপহরণের ঘটনা ঘটেছে। মাহবুবুর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার সঙ্গে বিস্তারিত কথা বলা যায়নি। ফলে অপহৃত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য নেই পুলিশের কাছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আহত মাহবুবুর রহমানের পরিবারের সদস্যরা সন্ধ্যায় থানায় মামলা করেন। তবে তারা অপহৃত ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে পারেননি। ঘটনার পর থেকেই পুলিশ তদন্তে নেমেছে।

বাংলাদেশ সময়: ২২:০১:০২   ১৮৭ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

Law News24.com News Archive

আর্কাইভ