জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজবাড়ীতে মতবিনিময় সভা

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজবাড়ীতে মতবিনিময় সভা
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজবাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২জানুয়ারী) রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

বিভাগীয় কমিশনার বলেন, আমরা সবাই যদি সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকি, তাহলে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। রাজবাড়ীর সামগ্রিক পরিবেশ ভালো রয়েছে, যা একটি অবাধ নির্বাচনের জন্য সহায়ক।

বাংলাদেশ সময়: ১৮:২২:৫১   ২০০ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ