ইরানে চলমান বিক্ষোভে শতাধিক নিরাপত্তা কর্মকর্তা নিহতের দাবি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানে চলমান বিক্ষোভে শতাধিক নিরাপত্তা কর্মকর্তা নিহতের দাবি
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



ইরানে চলমান বিক্ষোভে শতাধিক নিরাপত্তা কর্মকর্তা নিহতের দাবি

অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে চলমান বিক্ষোভে ইরানে এখন পর্যন্ত শতাধিক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় ও আধা-রাষ্ট্রীয় গণমাধ্যম। এ পরিস্থিতিতে ইরানের সংসদ স্পিকার যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন হামলা চালালে তেহরান পাল্টা আঘাত হানবে।

রাষ্ট্রীয় টেলিভিশন রোববার জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতায় মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে ৩০ জন এবং পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহে আরও ছয়জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। আধা-রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত মোট ১০৯ জন নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

এদিকে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণ ভবনে হামলার সময় সংস্থাটির এক কর্মী নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, শনিবার রাতে পূর্ব ইরানের মাশহাদ শহরে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এমন এক সময় এই হতাহতের খবর এলো যখন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন দমনে কর্তৃপক্ষ দমন অভিযান জোরদার করেছে। উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষোভে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তথাকথিত ‘বিক্ষোভ’ ধীরে ধীরে প্রশমিত হচ্ছে। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দিয়েছেন, সহিংসতায় জড়িতদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

চলমান এই সংকটকে ঘিরে দেশটির ভেতরে ও বাইরে উত্তেজনা ক্রমেই বাড়ছে, আর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়Ñ সেদিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

বাংলাদেশ সময়: ৬:১২:৩১   ১২৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মুনাফায় ধস, চীনের শেয়ারবাজার থেকে উধাও ৩.৫ ট্রিলিয়ন ডলার
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে ইউরোপে গ্যাসের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ
ওবামার পছন্দের প্রার্থীর বিরুদ্ধে ট্রাম্পের মুসলিমবিদ্বেষী প্রচার
নেতানিয়াহুর কর্মকাণ্ড ইসরায়েলের জন্য বড় ঝুঁকি: হারেৎজ
১৫০০ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করল ইসরায়েল, আরও ২৫০০ জনকে টার্গেট
গিয়ারে ত্রুটি: ৯৪টি হোন্ডা মোটরসাইকেল প্রত্যাহারের ঘোষণা সৌদির
মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী এল-সায়েদের পক্ষে ওবামার প্রচার
আটটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের, নোবেল না পাওয়ায় হতাশা
কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
ভিসা ছাড়া ইউরোপ ভ্রমণের সুযোগ পেতে পারে উপসাগরীয় ৫ দেশের নাগরিক

Law News24.com News Archive

আর্কাইভ